সারাদেশ

দুপুরে তেঁতুলিয়ায় শিলাবৃষ্টি

পঞ্চগড় প্রতিনিধি:

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আজ শিলাবৃষ্টি হয়েছে। তবে এই বৃষ্টির কারণে তেমন কোনো ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। এই বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৩ দশমিক ৬ মিলিমিটার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ২টার পর এ শিলাবৃষ্টি শুরু হয়। তবে ১০-১৫ মিনিট শিলাবৃষ্টি হলেও বৃষ্টিপাত হয় আধাঘণ্টা ধরে।

কম সময় ধরে শিলাবৃষ্টি হওয়ায় তেঁতুলিয়ায় তেমন কোন ক্ষতি হয়নি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, দুপুরে শুরু হওয়া শিলাবৃষ্টি পশ্চিম দিক দিয়ে তেঁতুলিয়া অতিক্রম করে।

এদিকে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৩ দশমিক ৬ মিলিমিটার।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ১৮ দশমিক ২ ডিগ্রি এবং সর্বোচ্চ রেকর্ড করা হয় ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা