সারাদেশ

ঐতিহ্য হারাতে বসেছে ভরতখালী জমিদার বাড়ি

মাসুম লুমেন, গাইবান্ধা : গাইবান্ধায় সংস্কার এবং সংরক্ষণের অভাবে বিলীন হওয়ার পথে ঐতিহ্যবাহী ভরতখালী জমিদার বাড়ি। গাইবান্ধা শহর থেকে দক্ষিণে প্রায় ২০ কি.মি. দূরে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের হাট ভরতখালী নামক স্থানে এই দশর্নীয় স্থানটি অবস্থিত। আবার অত্র এলাকার হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই ভরতখালী জমিদার বাড়ীটি।

প্রচলিত আছে, তৎকালীন জমিদার বাড়ীর সম্মুখে যমুনা নদীর পানিতে এক টুকরো কাঠ ভেসে আসে। তখন জমিদার স্বপ্নে দেখেন, এই কাঠ সংরক্ষণ করতে হবে। সেই সময় হতে কাঠটি এ জমিদার বাড়ীতে সংরক্ষণ করা হয়। প্রতি বছরের বৈশাখ মাসে এখানে শনি ও মঙ্গলবার হিন্দু ভক্তগণ পাঠাবলি দিয়ে থাকেন এবং পুরো বৈশাখ মাস জুড়ে খুব বড় পরিসরে এখানে মেলা বসে। দুর-দুরান্ত থেকে মানুষ ছুটে আসে এই মেলায়।

স্থানীয়রা জানান, সংরক্ষণের অভাবে প্রাচীন এই জমিদার বাড়ির অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন ধ্বংস হয়ে যাচ্ছে। আগে কিছু কিছু পর্যটক আসতেন জমিদার বাড়িটি দেখতে। কিন্তু বর্তমানে ঝোপঝাড় ও জঙ্গলের কারণে সেখানে যেতে অনেকেই সাহস পান না। সেকারণে এলাকাবাসীরা মনে করেন, সরকার যদি ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটি সংস্কার করে দর্শনার্থীদের জন্য ভ্রমণ উপযোগী করতো, তাহলে একদিকে যেমন প্রাচীন ঐতিহ্য টিকিয়ে রাখা যেত; তেমনি এখান থেকে সরকার নিয়মিত রাজস্ব আদায় করতে পারতো।


সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা