সারাদেশ

এবার খুলনাও লকডাউন

খুলনা প্রতিনিধি:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকা, রাজশাহী, চট্টগ্রামের মতো এবার খুলনা মহানগরীতেও আসা-যাওয়া বন্ধ করে দেয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ সোমবার (৬ এপ্রিল) রাতে এ ঘোষণা দেয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু সাংবাদিকদের জানান, 'করোনার সংক্রমণ রোধে সোমবার রাত থেকে সরকার নির্ধারিত সুনির্দিষ্ট ব্যক্তি ও যানবাহন ব্যতীত অন্য সব ব্যক্তিবর্গ ও যানবাহনের খুলনা মহানগরী এলাকা থেকে প্রস্থান ও মহানগরীতে আগমন বন্ধ থাকবে।'

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব নাগরিকের জন্য খুলনা মহানগরীতে এ ঘোষণা বলবত থাকবে। ওষুধের দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধের ব্যাপারে জেলা প্রশাসনের জারি করা গণ বিজ্ঞপ্তিতে বর্ণিত সময় কার্যকর হবে। মনিরুজ্জামান আরও জানান, খুলনা মহানগরীতে কেউ এ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা