সারাদেশ

চট্টগ্রামের প্রবেশপথ বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি:

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার চট্টগ্রাম নগরীর সবগুলো প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন পুলিশ। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় সিএমপি কমিশনার মোহাম্মদ মাহবুবর রহমান এই নির্দেশনা জারি করেন।

নিজ ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়েছে উল্লেখ করে সিএমপি কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আমরা সব ধরনের উদ্যোগ নিচ্ছি। নগরীর আশপাশের উপজেলা থেকে প্রতিদিন লোকজন চট্টগ্রাম শহরে আসছেন।

নির্দেশনায় আরো বলা হয়, 'করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার প্রতিরোধের ক্ষেত্রে এটি খুবই ঝুঁকিপূর্ণ বলে আমাদের মনে হচ্ছে। সেজন্য আপাতত পাঁচটি প্রবেশপথ আমরা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। অযৌক্তিক কোনো কারণে কেউ প্রবেশ করতে পারবে না।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা