সারাদেশ

গুজব ছড়ানোয় ৫০টি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধের সুপারিশ, আটক ৫

স্টাফ রি‌পোর্টার:

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমের ৫০টি অ্যাকাউন্ট বন্ধ করার সুপারিশ করেছে বাংলাদেশ পুলিশ।

৩১ মার্চ পুলিশ সদরদপ্তর থেকে বিটিআরসির কাছে এই অ্যাকাউন্টগুলো বন্ধের সুপারিশ করে চিঠি পাঠানো হয়েছে।

পুলিশ সদরদপ্তরের এআইজি মো. সোহেল রানা বলেন, করোনা নিয়ে বিভ্রান্তিকর গুজব ছড়ানোর অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমের ৫০টি অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ জানিয়ে বিটিআরটিসিকে পুলিশের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। এছাড়া আরও ৮২টি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট, পেইজ ও সাইটে গুজব ছড়ানো হয়েছে।

এসব সাইট থেকে গুজব ছড়ানোর পেছনে কারা রয়েছে, তাদের খুঁজে বের করার জন্য কাজ চলছে। তিনি বলেন, গুজব ছড়ানোর অভিযোগে ঢাকা, চাঁদপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও কিশোরগঞ্জ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ও অন্য সংস্থা সোমবার রাত থেকে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে।

এর আগে সোমবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় পুরনো এবং ‘ফটোশপ করা’ ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করে পুলিশ সদস্যদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। এসব ছবি ইন্টারনেটে না ছড়িয়ে বরং সতর্ক থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়। এবং এই ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেয়া হবে।

এছাড়া গুজব রটনাকারীদেরকে পুলিশের সাইবার টিমগুলোও খুঁজছে বলে জানানো হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা