সারাদেশ

মৃত বাবাকে দেখতে গিয়ে দম্পতিসহ প্রাণ হারালেন ৩ জন

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে স্বামী-স্ত্রী ও চালকসহ ৩ জন নিহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (৩২ মার্চ) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার কোরবানপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দোলাইপাড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন ও তার স্ত্রী পারভীন আক্তার এবং প্রাইভেট কার চালক নোয়াখালীর কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে আব্দুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদ্দাম হোসেন তার শ্বশুর আবু বকরের মৃত্যুর সংবাদ শুনে স্ত্রী পারভীন আক্তারকে সঙ্গে নিয়ে প্রাইভেট কারযোগে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাগাউড়ায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন।

এরপর বাঙ্গরা বাজার থানা এলাকার মাধবপুর-দৌলতপুর সড়কের কোরবানপুর বাজার মোড়ে পৌঁছার পর প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও চালকসহ ৩ জন নিহত হন।

বাঙ্গরা বাজার থানার ওসি মো. কামরুজ্জামান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ৩টি মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচ...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা