সারাদেশ

করোনাভাইরাস প্রতিরোধে শাহীন চাকলাদারের উদ্যোগ

যশোর প্রতিনিধি:

কেশবপুরে করোনাভাইরাস প্রতিরোধে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নিজস্ব উদ্যোগে ১২ হাজার মাস্ক, ১ কার্টুন পিপিই ও ১ হাজার হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে। শনিবার ২৮ মার্চ দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে শাহীন চাকলাদারের নিকট থেকে করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।

করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, যতদিন এই সঙ্কট থাকবে শেখ হাসিনার সরকার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ততদিন জনগণের পাশে থাকবে। সরকারের গৃহীত কার্যক্রম সারাদেশে অব্যাহত থাকবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সমাজের ধনী ও বিত্তবানদের মানবিক বিপর্যয়ের এই দিনে আপনারা যার যার অবস্থান থেকে জনগণের পাশে দাঁড়ান সাহায্যের হাত বাড়িয়ে দিন।

অতীত ইতিহাস থেকে লক্ষ্য করা যায় এদেশের জনগণ সবসময় ধৈর্য ও দায়িত্বশীলতার সাথে সব ধরনের দুর্যোগ মোকাবেলা করেছে। কোন দুর্যোগের কাছেই তারা পরাজিত হয়নি। আপনারা কোন প্রকার গুজবে কান দিবেন না। মারাত্মক এই সংক্রামক প্রতিরোধে আমাদের সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।আমাদেরকে ধৈর্য ও দায়িত্বশীলতার সাথে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।"

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফাসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যাপ্তিবর্গ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা