সারাদেশ

সুনামগঞ্জে ৩ শতাধিক মানুষের মধ্যে মাস্ক বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি:

মরণ ব্যাধি করোনাভাইরাসের প্রভাব থেকে বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখতে সুনামগঞ্জে প্রশাসনের পাশাপাশি ঘরবন্দি ৩ শতাধিক অসহায় কেটে খাওয়া মানুষজনের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) সকালে 'বাংলাদেশ গীতা পরিষদ' সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পৌর মার্কেট, ট্রাফিক পয়েন্ট, নতুনপাড়াসহ বিভিন্ন স্থানে অসহায় ও গরীব মানুষজনের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করেন গীতা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুরঞ্জিত গুপ্ত রঞ্জু।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি চন্দন কুমার দাস, অধির বণিক, সাধারণ সম্পাদক আলয় সরকার,সহ সাধারণ সম্পাদক অসীম তালুকদার, সাংগঠনিক সম্পাদক সোহাগ পাল, সহ সাংগঠনিক সম্পাদক রঘুনাথ কর, সাংস্কৃতিক সম্পাদক নন্দ দুলাল বণিক, দপ্তর সম্পাদক আকাশ দাস, সদস্য মণি কাঞ্চন দাস, গীতা পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ রনধীর দাস, অর্থ সম্পাদক সেন্টু বণিক, সদস্য শীতল শ্যাম প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন, এই মরণব্যাধি করোনাভাইরাসে যখন গোটা বিশ্ব আক্রান্ত তখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও কঠোর আত্মবিশ্বাস নিয়ে সারাদেশের মানুষকে ঘরের মধ্যে থাকার আহবান জানান। তার এই নির্দেশনা মেনেই দেশের মানুষ কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাহির হচ্ছেন না।

নেতৃবৃন্দরা আরো বলেন, স্রষ্টার অশেষ কৃপায় খুব দ্রুত সময়ের মধ্যে বিশ্বের মানুষ এই করোনাভাইরাসের আক্রমণ থেকে মুক্তি পাবে।

সান নিউজ/ এএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা