সারাদেশ

মৌলভীবাজারে প্রবাসী নারীর মৃত্যু করোনায় নয় : সিভিল সার্জন

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার শহরের কাশিনাথ রোডে লন্ডন ফেরত এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে পুরো জেলাশহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। করোনা সন্দেহে এরইমধ্যে সিভিল সার্জন ও পুলিশ প্রশাসনের তরফে ওই নারীর বাসাসহ আশেপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।

২৩ মার্চ রোববার দুপুরে ওই নারীর মৃত্যু হলে অবিশ্বাস্য দ্রুততায় তার দাফন সম্পন্ন হয়। এর ফলে জনমনে করোনার আতঙ্ক দেখা দেয়। দিনভর এ নিয়ে শহরময় আলোচনা গুজব-গুঞ্জনও ছড়ায়।

তবে ২৩ মার্চ সোমবার সিভিল সার্জন বলেন, আমরা স্বাস্থ্যবিভাগের পুরো টিম অনেক পর্যালোচনা করেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনও প্রমাণ পাইনি। তবে সতর্কতার অংশ হিসেবে ওই প্রবাসী নারীর বাসাসহ আশপাশের পাঁচটি বাসার মানুষকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

ওই নারীর বাড়ি সদর উপজেলার কনকপুর ইউনিয়নে। ইউনিয়নের চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী বলেন, ওই নারী রবিবার ২২ মার্চ দুপুর আনুমানিক ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হন। পরে মৌলভীবাজার-২৫০শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে সোমবার সদর উপজেলার গিয়াসনগর এলাকায় নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসার পাশের কবরস্থানে ওই নারীকে দাফন করা হয়।

এদিকে মারা যাওয়া নারী গত ১১ জানুয়ারি দেশে ফেরেন বলে জানান মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমদ।

এদিকে জেলায় সম্প্রতি প্রচুর প্রবাসী আসায় করোনা সংক্রমণের শঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা। তাদের দাবি প্রবাসীদের সঠিকভাবে মনিটরিং করলে ও তাদের হোম কোয়ারেন্টিন করা হলে সংক্রমণের হার কমিয়ে আনা সম্ভব হবে।

জেলার কুলাউড়া, বড়লেখা, জুড়ী, রাজনগর, মৌলভীবাজার সদর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ইতালি, আমেরিকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা ৪৮৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।

মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ নাসির জানান, হোম কোয়ারেন্টিনে যাদের রাখা হয়েছে তাদের সিংহভাগই বিদেশ ফেরত। এর মধ্যে কুলাউড়ায় ৭৬ জন, বড়লেখায় ৫৪ জন, কমলগঞ্জে ৯১ জন, সদরে ৪৫ জন, জুড়ীতে ৫৩ জন, রাজনগরে ৬১ জন এবং শ্রীঙ্গলে ১০৬ জন।

নাসির আরো জানান, তাদের শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। যেহেতু তারা করোনা আক্রান্ত দেশ থেকে এসেছেন তাই বাড়তি সর্তকতার জন্য তাদের নিজ বাসা-বাড়িতে ১৪ দিন সেলফ কোয়ারেন্টিনে মনিটরিংয়ে রাখা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা