সারাদেশ

পার্বত্য রাঙ্গামাটিতে হামে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত শতাধিক

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম এলাকায় গত এক সপ্তাহে হাম রোগে আক্রান্ত হয়ে পাঁচ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া শতাধিক শিশু হামে আক্রান্ত হওয়ার খবরও পাওয়া গেছে।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলশন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাজেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সীমান্তবর্তী তিনটি গ্রামে গত কয়েক দিনে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এই রোগে এরইমধ্যে ৫ শিশু মারা গেছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখানে মেডিকেল টিম গিয়ে চিকিৎসা দিচ্ছে।

এছাড়া ৭নং ও ৮নং ওয়ার্ডের লঙথিয়ান পাড়া, অরুন পাড়া, কমলাপুর, কাইশ্যো পাড়া এলাকায় এখনও প্রায় শতাধিক শিশু হামে আক্রান্ত বলে জানান নেলশন চাকমা।

এ বিষয়ে উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসতেখার আহম্মদ বলেন, সাজেকের দুর্গম এলাকায় হাম রোগে আক্রান্ত হয়ে প্রথম শিশু কন্যার মৃত্যুর খবর পেয়ে আমাদের একটি মেডিকেল টিম সেখানে পাঠিয়েছি, তারা এখন চিকিৎসা দিচ্ছেন।

তিনি বলেন, আক্রান্তদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর নিশ্চিত হওয়া গেছে তারা সবাই হামে আক্রান্ত।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু জানান, গত কয়েকদিন ধরে দুর্গম ও সীমান্তবর্তী শিয়ালদহ এলাকার তিনটি গ্রামের শিশুদের হামে আক্রান্ত হওয়ার খবর পাচ্ছিলাম। বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানানোর সঙ্গে সঙ্গে তারা পদক্ষেপ নিয়েছে।

আজ শুক্রবার আরেকটি মেডিকেল টিম সেখানে কাজ শুরু করেছেন বলে তিনি জানান। তবে আক্রান্ত রোগীরা নিয়মিত ওষুধ সেবন করছে না। উন্নত চিকিৎসার জন্য তাদের হাসপাতালে আনতে চাইলেও তারা আসছে না বলে জানান ইউএনও।

তারপরও বিজিবির দুটি মেডিকেল টিম সেখানে পাঠিয়েছি। পরিস্তিতি বিবেচনা করে প্রয়োজনে আক্রান্ত শিশুদের দীঘিনালা অথবা খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট...

লৌহজংয়ে মার্কেটে আগুন, রক্ষা পেল হাসপাতাল-ব্যাংক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ...

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ২৭তম ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর।...

ফারাক্কা চুক্তি নবায়নে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি ভারতের কাছ থেকে পানির ন্যায্য হ...

টিভিতে আজ যত খেলা

বাংলাদেশের এইচপি দল ও মালয়েশিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ। এছাড়া দ্য হানড...

বাবার শেষ বিদায়ে মেসি

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শেষ বিদায়ে অংশ নিয়েছেন...

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা