সারাদেশ

স্বামীর দেয়া আগুনে পুড়ে মরলো স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরে সদর উপজেলার মনোহরপুর গ্রামে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে স্ত্রী রুবিনা খাতুন (২২) মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে মেহেরপুর ২৫০ শয‌্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী মিলন হোসেন ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শাহ দারা খান জানান, মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের হাতেম আলীর ছেলে এনজিও কর্মী মিলন হোসেন প্রায় ৭ বছর আগে একই উপজেলার টেংগার মাঠ শিশিরপাড়া গ্রামের রুবিনাকে বিয়ে করেন। সংসার জীবনে তাদের ৪ বছরের এক মেয়ে রয়েছে। তারা থাকতেন গাংনী উপজেলার বামুন্দী গ্রামে।

সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত। আজ ভোরে কথা কাটাকাটির এক পর্যায়ে মিলন হোসেন ক্ষিপ্ত হয়ে রুবিনা খাতুনের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। রুবিনার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয‌্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ঘটনা এই মাত্র জানলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পরে বিস্তারিত জানানো যাবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

অস্ট্রেলিয়াকে চাপে ফেলে পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট এবং মূল সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

‘ফিরে আসার গল্প’ এ ফিরছেন শিমু ও তটিনী

বাংলা ধারাবাহিকের জগতে ‘এটা আমাদেরই গল্প’ দিয়ে দর্শকদের মাঝে ব্যা...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা