সারাদেশ

চাঁদপুরে কারেন্ট জালসহ ২ জেলে আটক

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : ইলিশ সংরক্ষণে চাঁদপুরে যৌথ অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জালসহ দুই জেলেকে আটক করা হয়। তারা হলেন, মো. সাইফুল (২২) ও মো. মানকি (২২)। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত হাইমচরের সহকারী কমিশনার (ভূমি) রিগান চাকমার নেতৃত্বে কোস্টগার্ড, ফিসারির সমন্বয়ে হাইমচর, কাটাখালি, ঈশানবালা, চরভরৈবী, সাহেবগঞ্জ, মাঝেরচর এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে হাইমচরের মাঝেরচর এলাকা থেকে নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাল ফেলার অপরাধে দুইজন অসাধু জেলেকে আটক করা হয়। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

আটককৃত কারেন্টজাল হাইমচরের সহকারী কমিশনার (ভূমি) রিগান চাকমা, হাইমচর কন্টিনজেন্ট কমান্ডার কোস্ট গার্ড আউটপোস্ট ইসহাক আলী, এমসিপিও (এক্স) এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের উপস্থিতিতে পুড়ে ফলো হয় এবং ইঞ্জিনচালিত কাঠের নৌকা এবং আসামিদেরকে আইনি প্রক্রিয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা