বোয়ালমারীতে আনসার ভিডিপি’র গ্রাম প্রশিক্ষণ
সারাদেশ

বোয়ালমারীতে আনসার ভিডিপি’র গ্রাম প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীনে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ৪ অক্টোবর থেকে প্রশিক্ষণটি শুরু হয়। এ প্রশিক্ষণে ৩২ জন পুরুষ ও সমসংখ্যক মহিলা অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আনসার ও ভিডিপি কমাড্যান্ট মো. সেলিমুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল, উপজেলা প্রশিক্ষক জুয়েল মন্ডল ও উপজেলা প্রশিক্ষিকা মিনাক্ষী বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিযুষ কুমার ঘোষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আইন-শৃঙ্খলা রক্ষা ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে ভিডিপি সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের বিষয়ে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কারিগরি ট্রেডে প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে আহবান জানান।

সান নিউজ/কেএস/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা