সারাদেশ

বেগমগঞ্জের ঘটনায় ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তবে কি কারণে প্রত্যাহার করা হয়েছে তার কোনো ব্যাখ্যা দেননি পুলিশ সুপার।

এর আগে বেগমগঞ্জের এখলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় হাইকোর্ট থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওই ঘটনায় তদন্ত করে প্রতিবেদন ও একই সঙ্গে ওসির কোনো গাফিলতি আছে কিনা তাও রিপোর্টে দেয়ার জন্য বলা হয়েছে।
সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা