সারাদেশ

উলিপুর উপজেলা ছাত্রলীগের আনন্দ র‌্যালী

নিজস্ব প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) : ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কুড়িগ্রামের উলিপুরে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিমাই সিংহ, উলিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমূখ।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা