সারাদেশ

সিলেটের বিশ্বনাথে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈরাগীবাজার গ্রামের একটি ডোবা থেকে নিখোঁজের একদিন পর রবিউল ইসলাম (১২) নামক এক শিশুর লাশ উদ্ধার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। সে ঐ গ্রামের আকবর আলীর ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বিশ্বনাথ পুলিশ ।

সম্প্রতি বৈরাগীবাজারের গরু চুরির একটি ঘটনা ঘটে। বিষয়টি দেখতে পায় শিশু রবিউল ইসলাম। এরপর সালিশের আয়োজন করা হলে রবিউল বর্ণনা করে চুরির ঘটনাটি । ওই চুরির সাথে যারা জড়িত ছিলো তাদের নামও জানায় সে।

রোববার সকাল থেকে রবিউল ইসলাম নিখোঁজ হন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রবিউলের লাশ ডুবায় দেখে পুলিশকে খবর দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি মো. শামীম মুসা বলেন, পুলিশ রবিউল ইসলাম নামের এক শিশুর লাশ ডুবা থেকে উদ্ধার করেছে। তবে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারনা করছে।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা