ছবি: কুমিল্লা প্রতিনিধি
সারাদেশ

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লায় সাংবাদিকের উপর মাদক কারবারিদের হামলা

কুমিল্লা প্রতিনিধি

মাদক সেবনে বাধা ও গোমতি নদীর মাটিকাটার সংবাদ প্রকাশের জের ধরে বাংলাদেশ সমাচার কুমিল্লা জেলা প্রতিনিধি ও বুড়িচং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ শাফির উপর হামলা চালিয়েছে সঙ্ঘবদ্ধ মাদক কারবারির একটি দল।

বুধবার (৪ জুন) দুপুরে কুমিল্লা দুর্গাপুর গোমতির বেরিবাঁধ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা এ সময় সাফিকে ব্যাপক মারধর করে কুরবানীর জন্য গরু ক্রয়ের দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়।

আহত সাংবাদিক সাফি জানান, হামলাকারীরা বিভিন্ন সময় তার অফিস ও গোমতী নদীর আইল এলাকায় মাদক সেবন করত। তারা যেন মাদক সেবন না করে এ নিয়ে তাদের বাধা দেয়। এছাড়া কিছুদিন পূর্বে গোমতী নদীর চর থেকে মাটিকাটা নিয়ে হামলাকারীদের বিরুদ্ধে নিউজ প্রকাশ করে। এতে তারা বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিল।

বুধবার দুপুরে কুরবানীর গরু ক্রয় করার জন্য সাফি বাবুবাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওতপেতে থাকা দুর্গাপুর এলাকার দুলাল মিয়ার ছেলে জনি, মৃত মনু মিয়ার ছেলে দুলাল মিয়া, মাহাবুব এবং মাহবুবের ছেলে সায়িম অজ্ঞাত ৪/৫ জনের একটি দল নিয়ে গোমতির আইলে তার উপর হামলা চালায়। হামলাকারীরা এ সময় তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এছাড়া তার সাথে থাকা গরু ক্রয়ের দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়।

তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি-ধমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা গোমতী নদীর আইল এলাকা থেকে সাফিকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে আসেন।

হামলার খবরে কুমিল্লার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা সদর হাসপাতালে যায়। এবং এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষিদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

বিকেলে আহত সাফির মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, হামলার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা