সংগৃহীত ছবি
সারাদেশ

বাগানে মিলল শিশুর লাশ

জেলা প্রতিনিধি: ভোলা জেলায় একটি লেবু বাগান থেকে ইসরাক হোসেন (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে ভোলার বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন লেবু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: অনুপ্রবেশের সময় আটক ২ বাংলাদে‌শি

জানা যায়, বৃহস্পতিবার সকালে বন্ধুদের সঙ্গে খেলতে বের হন শিশু ইসরাক। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই শিশু বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা তাকে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে তাকে কোথাও না পাওয়ার পর একপর্যায়ে বাড়ির পাশে লেবু বাগানে তার লাশ পাওয়া যায়।

পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। পরবর্তীতে জানা যাবে এটি হত্যাকাণ্ড কিনা। তবে শিশু ইসরাকের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি। আমাদের তদন্ত চলমান রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা