সংগৃহীত ছবি
সারাদেশ

ওয়াটার বাইক থেকে পড়ে পর্যটকের মৃত্যু

জেলা প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের তোড়ে ওয়াটার বাইক থেকে ছিটকে সাগরে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ৮০ বস্তা জিরা জব্দ, আটক ৩

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় সৈকতে চলমান ১০ নম্বর ওয়াটার বাইকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও মালিক পলাতক বলে উল্লেখ করেন তিনি।

নিহত পর্যটক আল মামুন হাওলাদার (৩২) বরিশালের উজিরপুরের নুরুল আলম হাওলাদারের ছেলে। তবে তারা বর্তমানে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় বাস করেন বলে জানিয়েছেন স্বজনরা। পরিবার নিয়ে কক্সবাজারে বেড়াতে এসে তিনি কলাতলীর সী পার্ক হোটেলে উঠেছিলেন। ওয়াটার বাইকে থাকা অবস্থায় সেলফি তুলতে গিয়ে তিনি পড়ে মারা যান বলে প্রচার পেয়েছে।

বিচকর্মী বেলাল হোসেন বলেন, ভাড়ায় চালিত ১০ নম্বর ওয়াটার বাইকে দুপুর ১২টার দিকে রাইড করেন আল মামুন। এ সময় দুর্ঘটনার শিকার হন তিনি। ওয়াটার বাইক থেকে পানিতে পড়ে গেলে তিনি আর উপরে উঠতে পারেননি। তাৎক্ষণিক তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওয়াটার বাইকটি ট্যুরিস্ট পুলিশের হেফাজতে আছে।

আরও পড়ুন: ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, ওয়াটার বাইকে ওঠা পর্যটকদের লাইফ জ্যাকেট পরানো বাধ্যতামূলক। ওনার গায়ে লাইফ জ্যাকেট থাকলেও সামনের বেল্টটা খোলা ছিল। পর্যবেক্ষণে জানা গেছে- পর্যটক মামুনের স্বাস্থ্য মোটা হওয়ায় বেল্টটি তিনি যথাযথভাবে লাগাতে পারেননি। এরপরও ওয়াটার বাইক থেকে পড়ে পর্যটক মারা যাওয়ার পর তাকে চড়ানো ওয়াটার বাইকসহ অন্যসব ওয়াটার বাইক নিমিষেই তুলে নিয়ে গেছেন মালিক-চালকরা। পালিয়েছেন ১০ নম্বর বাইকের চালক ও হেলপার। এরপরও বাইকটি জব্দ করেছে ট্যুরিস্ট পুলিশ।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুহাম্মদ আশিকুর রহমান বলেন, দুপুর সোয়া একটার দিকে হাসপাতালে আনা এক তরুণ আগেই মৃত্যুবরণ করেছিলেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা