সংগৃহীত ছবি
সারাদেশ

স্পিডবোট ডুবি নিখোঁজ শিশু

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের নাফনদীর গোলাচর এলাকায় ৯ জন যাত্রী নিয়ে ১টি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এ সময়ে স্মৃতি নুর আলাইশা (৮) নামে ১ শিশু নিখোঁজ রয়েছে। এ ঘটনার পর ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় নাফনদীর গোলাচর নামক এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: ট্রাকচাপায় প্রাণ গেলো ২ বোনের

নিখোঁজ শিশু, সেন্টমার্টিন এলাকার সাদ্দামের মেয়ে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান, সেন্টমার্টিন-টেকনাফে চালকসহ ৯ জন যাত্রী নিয়ে ফিরছিলেন। এরপর নাফনদীর গোলাচর নামক এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে তারা। এ সময় ১ শিশু নিখোঁজ হয়। এ সময় পাশে থাকা আরেকটি স্পিডবোট এসে ৮ জনকে উদ্ধার করে। এদিকে নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

শাহপরীরদ্বীপ জেটি এলাকার লাইনম্যান আবদুল্লাহ জানান, সেন্টমার্টিন থেকে ফেরার পথে ১টি স্পিডবোট ডুবে যায়। এই বিষয়টি জানতে পেরে আমার স্পিডবোট নিয়ে তাদেরকে উদ্ধার করি। এর পরে উদ্ধার হাওয়া যাত্রীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা