১৪ সেপ্টেম্বর সোমবার, কেমন যাবে আপনার দিনটি!
আর্টস

১৪ সেপ্টেম্বর সোমবার, কেমন যাবে আপনার দিনটি!

সান নিউজ ডেস্ক:

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : মেষ রাশির জাতক-জাতিকার মনে লুকায়িত সুপ্ত বাসনা পূরণের দিন। পরিবারের সকল সদস্যদের পূর্ণ সাহায্য পাওয়ার আশা রয়েছে। স্বপ্ন পূরণে মামা-খালার সহায়তা পাবেন। নিজের একটি আবাসনের চেষ্টা সফল হবে। কর্মস্থল নিয়ে দুশ্চিন্তা থাকবে না।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) : বৃষ রাশির জাতক-জাতিকার মিডিয়াতে কাজ করার বাসনা সার্থক হতে পারে। কোনো পরিচালকের সাহায্য পাবেন। লেখালেখির অভ্যাস আপনাকে সম্মানিত করবে। নিজের একটি অনলাইন ব্যবসার পেইজ শুরু করতে পারবেন। আপনার উদ্ভাবনী প্রতিভার মূল্যায়ন করার লোক পাবেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন) : মিথুন রাশির জাতক-জাতিকার সকল প্রকার আয় উন্নতি বৃদ্ধি পাবে। চাকরির পাশাপাশি ব্যবসা বাণিজ্যে অগ্রগতি হতে থাকবে। সাংসারিক বিষয়ে আত্মীয় কুটম্বদের সহায়তা পেতে পারেন। খাবার উৎপাদন ও বাজারজাতকরণের ব্যবসার সাথে যুক্ত হতে পারবেন। প্রথম আয় সঞ্চয়ের চেষ্টা করলে ভালো।

কর্কট রাশি ( ২১ জুন-২০ জুলাই) : কর্কট রাশির জাতক-জাতিকার অতীতের সকল দুঃখ কষ্ট ভুলে সামনে এগিয়ে যাওয়ার সময়। নিজের উপরপূর্ণ আস্থা ও বিশ্বাস হারাবেন না। অসুস্থতাকে জয় করে দৈনন্দিন জীবনে ফিরতে পারবেন। ব্যবসা ও চাকরি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগষ্ট) : সিংহ রাশির জাতক-জাতিকাকে আজ কোনো অফিসিয়াল আইনগত জটিলতা মোকাবিলা করতে হবে। ব্যবসা ক্ষেত্রে পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় প্রত্যাশিত লাভ হবে না। ভ্যাট ট্যাক্স সংক্রান্ত বকেয়া পরিশোধ করার চেষ্টা করতে হবে। প্রবাসী কোনো আত্মীয়র সাহায্য পাবেন।

কন্যা রাশি ( ২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর) : কন্যা রাশির জাতক-জাতিকার ব্যবসা বাণিজ্যে আজ অগ্রগতি হবে। বন্ধুর সহায়তায় কোনো বিক্রয়াদেশ পেতে পারেন। সরকারি সাপ্লাই এর কাজের সাথে জড়িতরা বড় ভাই এর সাহায্য পাবেন। আর্থিক অগ্রগতি হওয়াতে সকল দুশ্চিন্তার অবসান হয়ে যাবে।

তুলা রাশি ( ২৩ সেপ্টেম্বর -২২ অক্টোবর) : তুলার জাতক-জাতিকাদের কর্মস্থলে নিজের দক্ষতা যোগ্যতা ও উপযুক্ততার প্রমাণ দিতে হবে। যারা পেছনে আপনার সমালোচনায় ব্যস্ত থাকে তাদেরকে দেখিয়ে দিন আপনিই যোগ্য ও বিশ্বাস। পদস্ত কর্মকর্তার সুপারিশে মনের কোনো বাসনা পূর্ণ হবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : বৃশ্চিকের জাতক-জাতিকার মধ্যকার পাগলা ভাবকে দমন করতে হবে। অতীন্দ্রিয় বিষয়ের প্রতি যে তীব্র আকর্ষণ রয়েছে তাকে প্রশ্রয় দিলে সাংসারিক জীবনে দৈন্যতা চলে আসবে। উচ্চ শিক্ষার জন্য বিদেশি বৃত্তি প্রাপ্তিতে শিক্ষক বা পিতার পূর্ণ সাহায্য পাবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : ধনুর জাতক-জাতিকাদের আজ পুরোনো সকল পাওনা দেনা বুঝিয়ে দিয়ে স্বাধীনতা ফিরে পাওয়ার দিন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আপনার কাঙ্ক্ষিত লাভ হতে পারে। মামলা মোকদ্দমা বা পুলিশি হয়রানি থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারবেন।

মকর রাশি ( ২১ ডিসেম্বর-২০ জানুয়ারি) : মকর রাশির জাতক-জাতিকার আজ ব্যবসা বাণিজ্যর চেয়ে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাওয়ার দিন। জীবন সাথীর সুখ দুঃখে তাকে পাশে থেকে উজ্জীবিত করতে হবে। অংশীদারি কিছু কাজে ধন লাভের যোগ প্রবল। আয় রোজগার স্বাভাবিক থাকাতে জীবন সাথীর জন্য উপহার ক্রয় করতে পারবেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : কুম্ভ রাশির জাতক-জাতিকাকে আজ কর্ম ক্ষেত্রে সংযমী হতে হবে। নিজের রিপুকে দমন করতে না পারলে আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা হেনস্তার শিকার হতে পারেন। সহকর্মীদের সাথে কোনো বিষয়ে প্রতিযোগিতা করা আপনার জন্য শোভনীয় নয়। শরীরের প্রতি যত্ন নিতে হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ) : মীন রাশির জাতক-জাতিকার আজ প্রেমে সকল বাধা অতিক্রম করে বিজয়ী হওয়ার দিন। প্রিয় মানুষটিকে কণে সাজে সাজিয়ে সংসার শুরু করার দিন। শিল্পকলার সাথে জড়িতদের আয় রোজগার বাড়তে থাকবে। নিজের মধ্যকার অভিনয় প্রতিভাকে কাজে লাগানোর সুযোগ পাবেন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা