শিল্প ও সাহিত্য

ভ্যান গগের চিঠির মূল্য ২ কোটি টাকা!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভিনসেন্ট ভ্যান গগের হাতে লেখা একটি চিঠি ২ লাখ ১০ হাজার ইউরো তথা ২ কোটি ৯১ হাজার ৮৫২ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) প্যারিসে এটি নিলামে তোলা হয় এই চিঠিটি। পুরো নিলাম বিট করে ভ্যান গগ ফাউন্ডেশন এটি কিনে নেয়।

বিখ্যাত ওলন্দাজ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের আঁকা চিত্রকর্মগুলো নিয়ে শিল্প বিশারদদের আগ্রহের কমতি নেই।

কিন্তু তার হাতে লেখা ১ টি চিঠির মূল্যও যে এত বেশি হতে পারে, তা অনেকেরই ধারণা ছিল না। শুধু ছবিই নয়, তার হাতের লেখা চিঠিও কোটি টাকায় বিক্রি হচ্ছে।

নেদারল্যান্ডের আমস্টারডামে ভ্যান গগ জাদুঘরে প্রদর্শনীর জন্য এই চিঠি রাখা হবে চলতি বছরের শেষের দিকে।

জাদুঘর কর্তৃপক্ষের দাবি, এই চিঠিটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এটি ভ্যান গগের একমাত্র ডকুমেন্ট যেটা এতোদিন ব্যক্তি মালিকানায় ছিল।

১৮৮৮ সালে এই চিঠি ভ্যান গগ ও আরেক বিখ্যাত চিত্রকর পল গাওগিন লিখেছিলেন তাদের বন্ধু ফরাসি চিত্রকর এমিলে বার্নার্ডকে।

চিঠিতে তারা দুজন ফ্রান্সের আর্লেস শহরে একসঙ্গে বসবাস ও কাজ করার কথা লিখেছিলেন। সে সময় তারা দুজন কয়েক মাস একসঙ্গে ছিলেন। লিখেছিলেন, তারা কয়েকদিন ধরে পতিতালয়ে যাচ্ছেন কাজ করতে।

১৮৮৮ সালে ভ্যান গগ নিজের কান কেটে ফেলার কিছুদিন পূর্বে এই চিঠিটি লিখেছিলেন। চিঠির গায়ে লেখা রয়েছে ১-২ নভেম্বর, ১৮৮৮।

ভ্যান গগ ১৮৯০ সালে মাত্র ৪৭ বছর বয়সে আত্মহননের পথ বেছে নেন। মূলত আত্মহত্যার পরই তিনি জগৎ জোড়া খ্যাতি পান। হয়ে যান কিংবদন্তি চিত্রশিল্পী।

ভ্যান গগের ছবি এখন পোস্টার, নোটবুক, টি-শার্ট, মগ এমনকি দিয়াশলাই বক্সেও থাকছে। তার জীবন নিয়ে চলচ্চিত্রও হয়েছে। সুত্র: বিবিসি

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা