আর্টস

মেষের বিদেশের সুযোগ, মিথুনের বিপদের আশঙ্কা

সান নিউজ ডেস্ক : আজকে আপনার দিনটি কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নিন। মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ : হারিয়ে যাওয়া মূল্যবাণ বস্তু আজ হাতে আসতে পারে। সুযোগ পেয়েও যারা ব্যর্থ হয়েছেন তাদের কর্মলাভের যোগ শুভ। গবেষণা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের জন্য বিদেশ সফরের সুযোগ আসতে পারে।

বৃষ : হিংসা ভুলে শত্রুকে আজ আপন করে নেয়ার দিন। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। গৃহ নির্মাণ বা সংস্কারের কাজে আজ ধর্মীয় আচার-অনুষ্ঠান সেরে নিতে পারেন।

মিথুন : সড়কে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই সতর্কতা অবলম্বন করুন। বিপরীত লিঙ্গের আচরণ সম্পর্কে আজ আপনার অর্থসহ বিশেষ কিছু প্রাপ্তিযোগ শুভ। কর্মস্থলে পদস্থদের সঙ্গে আলোচনায় সব সময় কৌশলী হতে হবে।

কর্কট : আর্থিক যোগাযোগে পুরনো কোনো থেমে থাকা ব্যবসা আবার শুরু হতে পারে। আজ জমিজমা সংক্রান্ত কাজে ও টাকা-পয়সা লেনদেনে সতর্কতার সঙ্গে সাক্ষী রেখে করুন। কর্মস্থলে পদস্থ ও প্রভাবশালীদের সাহায্য সহজেই পাবেন।

সিংহ : পাওনা আদায়ে সহায়তা পাবেন। শেয়ার বা ফটকা বাজারের ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। কাউকে কোনো ধরনের প্রতিশ্রুতি দেয়া থেকে বিরত থাকুন। এতে ভোগার সম্ভাবনা রয়েছে। কোনো কারণ ছাড়াই আপনাকে বিষণ্ণতায় ভুগতেও হতে পারে।

কন্যা : কর্মস্থলে দিনটি আজ ভালো যাবে। তবে বিষয়-সম্পত্তি নিয়ে আত্মীয়-স্বজনের সঙ্গে বিরোধ আদালত পর্যন্ত গড়াতে পারে। কারো সঙ্গেই আজ আর্থিক কোনো বিষয় নিয়ে আলোচনা থেকে বিরত থাকা উত্তম হবে।

তুলা : মানসিক অস্থিরতা নিরসনে পদস্থ ও প্রভাবশালীদের সাহায্য পাওয়া সহজ হবে। পাওনাদারের টাকা পরিশোধের ব্যবস্থা নিন। সাবধানে পথ চলুন।

বৃশ্চিক : আজ নিজের ইচ্ছার বিরুদ্ধে দাফতরিক কোনো কাজ করা ঠিক হবে না। কর্মক্ষেত্রে প্রিয়জনের মন রক্ষা করে চলার চেষ্টা সমস্যার সমাধান আনতে পারে। দাফতরিক কাজে আজ উত্তেজনা পরিহার করে চলার চেষ্টা করুন।

ধনু : কারো ওপর নির্ভর করে কাজ সম্পাদনের চেষ্টা না করাই উত্তম হবে। ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রুখে দিয়ে পরিকল্পিত কাজ সমাধানে সক্ষম হবেন। পরোপকারে ও সামাজিক কর্মকাণ্ডে যথেষ্ট অগ্রগতি হতে পারে।

মকর : ঈর্ষাকাতর কোনো বন্ধুর চক্রান্তে দাম্পত্যজীবনে সন্দেহের কালো ছায়া নেমে আসতে পারে। আজ যা-ই করুন না কেন আগে তা যাচাই করে নিতে হবে তা নাহলে আর্থিক ক্ষতির দিকটাই বেশি দেখা যায়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমা...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা