ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

রাশিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২১ জন।

শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় রাত প্রায় ৮টার দিকে মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত স্তালিন আমলের একটি বহুতল ভবনের নিচতলায় থাকা বালজি রসি রেস্তোরাঁর কাছে এ বিস্ফোরণ ঘটে।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, একটি নারীর বহন করা দেশীয়ভাবে তৈরি বোমা (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি) থেকে এ বিস্ফোরণ ঘটে।

ঘটনার পর প্রথমে মস্কো পুলিশ জানিয়েছিল, বিস্ফোরণে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। পরে আহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ায়।

বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং রেস্তোরাঁয় প্রবেশ বন্ধ করে দেয়।

প্রাথমিকভাবে কয়েকটি স্থানীয় গণমাধ্যম জানিয়েছিল, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটতে পারে। তবে পরে রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি জানায়, এটি গ্যাস বিস্ফোরণ নয়, বরং একটি আইইডি বিস্ফোরণ।

কমিটির দাবি, এক নারী বোমাটি বহন করে রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করছিলেন। নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দিলে বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে ওই নারী, একজন নিরাপত্তারক্ষী এবং রেস্তোরাঁর এক অতিথি রয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এখনো নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। একই সঙ্গে কোনো সন্দেহভাজনের নামও জানানো হয়নি।

এদিকে, টেলিগ্রামভিত্তিক পর্যবেক্ষণ চ্যানেল অ্যাস্ট্রা প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে, বিস্ফোরণের সময় সেখানে এক রুশ জেনারেলের জন্মদিনের অনুষ্ঠান চলছিল। তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: আল জাজিরা

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

আরও ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের

দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ২০২৯ স...

সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে তৈরি জ্যাকেট পরিধান ও হাতে ওয়াকিটকি নিয়ে নিজেদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা