বাণিজ্য

২৫ রমজানের মধ্যে বেতন দিতে হবে

নিজস্ব প্রতিবেদক : গার্মেন্টস শ্রমিকদের বেতন- বোনাসসহ সব বকেয়া আগামী ২৫ রমজানের মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ।

শুক্রবার (১৫ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি করা হয়।

আহমেদ সুজনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিক, সহসভাপতি খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক সৌরভ, সিএনজি অটোরিকশা শ্রমিক সংঘের যুগ্ম আহ্বায়ক আব্দুল হানিফ প্রমুখ।

আরও পড়ুন : নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব না

বক্তারা বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিক পরিবারগুলো দিশাহারা। তারা সারাদিন রোজা রাখার পর সুষম খাবার খেতে পারছে না। তা ছাড়া অধিকাংশ কারখানায় এখনো শ্রমিকদের ডিউটির পরেও কাজ করতে বাধ্য করা হচ্ছে। তাই ২৫ রমজানের পূর্বে সব বকেয়াসহ বেতন ও বোনাস পরিশোধ করতে হবে।

এ সময় তারা ৭ দফা দাবি জানান। দাবিগুলো হলো— রমজানের ঈদে এক মাসের মজুরির সমপরিমাণ উৎসব বোনাস প্রদানে মালিক সমিতিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরি উদ্যোগ গ্রহণ করতে হবে। বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে লোকাল গার্মেন্টস শ্রমিকদের বাঁচার মতো মজুরি নির্ধারণ করতে হবে। নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুকসহ শ্রম আইন বাস্তবায়ন করতে হবে।

সান নিউজ/এজেড

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা