ছবি: সংগৃহীত
বাণিজ্য

কমলো চাল-সবজির দাম

নিজস্ব প্রতিবেদক: নতুন চাল বাজারে আসায় মোটা চালের দাম কমেছে। এর কিছুটা প্রভাব পড়েছে সরু চালেও। এছাড়া শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দামেও কিছুটা স্বস্তি এসেছে।

আরও পড়ুন: দোহায় বাংলাদেশি মালিকানাধীন শো রুম উদ্বোধন

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

রামপুরা বাজারে মোটা পাইজাম বিআর-২৮ জাতের চাল কেজি প্রতি ২-৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকায়। এছাড়া মিনিকেট চালের দামও কেজি প্রতি ১/২ টাকা কমেছে।

মালিবাগে পাইকারি চালের আড়ৎ ঘুরে দেখা গেছে, প্রতি বস্তা পাইজাম বিআর-২৮ বিক্রি হচ্ছে ২৪০০-২৪২০ টাকায়, যা আগের তুলনায় বস্তা প্রতি প্রায় ১৮০-২০০ টাকা কম।

আরও পড়ুন: বিদ্যুৎ বিতরণ পরিকল্পনায় সহায়তা করবে জাইকা

শাওন রাইস এজেন্সির শাওন হোসেন জানান, আমনের নতুন চাল বাজারে আসায় চালের দাম কমছে, যা মাসখানেক আগে বেড়েছিল। সরবরাহ ভালো থাকলে দাম আরও কিছুটা কমতে পারে।

তিনি জানান, প্রতি বস্তা মিনিকেট ৩০৫০ টাকায় নেমেছে, যা আগের তুলনায় বস্তা প্রতি ১০০ টাকা পর্যন্ত কমেছে। আগে খুচরায় প্রতি কেজি মিনিকেট ৭০ টাকা দরে বিক্রি হতো, যা এখন ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। তবে নাজিরশাইল চালের দাম এখনো কমেনি।

অপরদিকে বাজারে দেকানগুলোতে শীতের নানা ধরনের সবজি থরে থরে সাজানো রয়েছে। সরবরাহ বেশি থাকায় দামও এখন নাগালের মধ্যে রয়েছে।

আরও পড়ুন: ইসিতে আপিল শুনানির শেষ দিন আজ

বেশিরভাগ সবজি ৫০ টাকার কাছাকাছি দরে কেনা যাচ্ছে। বাজারে শালগম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে গ্রীষ্মের সবজিগুলোর দাম একটু বেশি, ৬০-৭০ টাকা।

রামপুরা বাজারে মামা ভাগ্নে সবজি ভাণ্ডারের রফিক জানান, ঝিঙা, চিচিঙা, পটলের মত গরমকালের সবজির দাম শুধু বেশি। কিন্তু শীতের সবজি সস্তা বলা চলে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা