ছবি: সংগৃহীত
বাণিজ্য
বাংলাদেশ ফেস্টিভ্যাল 

কুয়াকাটায় আবাসিক হোটেল-রিসোর্টে ৫০ শতাংশ ছাড় 

নিনা আফরিন, পটুয়াখালী: “মুজিব'স বাংলাদেশ” ব্র্যান্ডনেম প্রচারের অংশ হিসেবে পটুয়াখালীর কুয়াকাটায় আগামী ৮ ও ৯ ডিসেম্বর বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা-২০২৩’।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে হামলা, নিহত ৩

এ উপলক্ষে কুয়াকাটার বিভিন্ন ব্যবসা সংগঠন নানান ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে হোটেল ও রিসোর্টের মালিকরা ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছেন। কুয়াকাটার ট্যুর অপারেটরদের সংগঠন (টোয়াক) ২১০০ টাকায় ১ রাত ও ২ দিনের প্যাকেজ অফার করেছে।

‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা-২০২৩’ এর ২ দিনের উৎসবে সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। ২ দিনব্যাপী এ উৎসবে থাকছে- সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানুস উৎসব, ঘুড়ি উৎসব, বিচ ফুটবল, বিচ ভলিবল, রাখাইন নৃত্য, গান ও পুতুল নাচসহ নানান আয়োজন।

আরও পড়ুন: নাশকতার দায়ে ছাত্রদল নেতা গ্রেফতার

কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী বলেন, আমরা আমাদের হোটেল ও রিসোর্টের মালিকদের সাথে আলোচনা করে ২ দিনব্যাপী উৎসবকে সামনে রেখে ২০ শতাংশ থেকে শুরু করে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা করেছি।

কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, আমরা পর্যটকদের সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করি। কিন্তু এ আয়োজন উপলক্ষ্যে আমাদের সংগঠনের মাধ্যমে কুয়াকাটায় আগত পর্যটকদের সেবার জন্য ২১০০ টাকায় ২ দিন ও ১ রাতের প্যাকেজ ঘোষণা দিয়েছি।যেখানে আমার আমাদের ব্যবসা রাখবো না, শুধুমাত্র সেবা প্রদানের জন্য এ প্যাকেজে ঘোষণা করেছি।

আরও পড়ুন: সৌদি দেশের গুরুত্বপূর্ণ অংশীদার

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, কুয়াকাটার হোটেল এবং রিসোর্টের মালিকরা সবসময় পর্যটকবান্ধব।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে ধন্যবাদ জানাই, কুয়াকাটায় এতো সুন্দর একটি আয়োজন করার জন্য। আমরা হোটেল মালিকরা এ উৎসবকে ঘিরে হোটেলের রুম ভাড়ার উপরে ২০-৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা করেছি।

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে সাগরকন্যায় ২ দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন: নির্বাচনবিরোধী দলগুলো ঐক্যবদ্ধ্য

এ উপলক্ষে বীচ ম্যানেজমেন্ট কমিটি, জেলা ও উপজেলা প্রশাসন স্থানীয় স্টেক হোল্ডারদের নিয়ে দফায় দফায় মিটিং করছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানকে সফল করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

আশা করছি, ৮ ও ৯ ডিসেম্বর বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা-২০২৩ উপলক্ষ্যে সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণে পর্যটকরা স্বস্তি পাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা