ছবি: সংগৃহীত
বাণিজ্য

কাল দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক: বাঙালি সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আগামীকাল সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আরও পড়ুন: সবজির দাম চড়া

সোনা ব্যবসায়ীদের এ সংগঠন জানায়, অতীতের ধারাবাহিকতায় দূর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারেও অষ্টমীর দিন ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দূর্গাপূজা শুরু হয়েছে। রোববার (২২ অক্টোবর) হবে অষ্টমী পূজা।

আরও পড়ুন: মানুষ হুংকার-সন্ত্রাস পছন্দ করে না

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ জানান, মুসলামদের ঈদ যেমন বড় উৎসব, তেমনি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা।

তিনি বলেন, জুয়েলারি ব্যবসার সাথে যারা জড়িত আছেন, তাদের ৫০ শতাংশই হিন্দু ধর্মাবলম্বী।তাদের উৎসব উদযাপনের সুযোগ করে দিতে এবং তাদের উৎসবের প্রতি সম্মান রেখে প্রতি বছর দূর্গাপূজা উপলক্ষে অষ্টমীর দিন জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

এবারেও অষ্টমী পূজার দিন সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

আরও পড়ুন: দুর্বৃত্তপনা করলে ছাড় নয়

পূজা শুরুর আগেই দেশে পরপর ২ দফা সোনার দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ গত ১৫ অক্টোবর ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১১৬৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১১৬৭ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৮২ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয় এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮১৬ টাকা বাড়িয়ে ৬৮ হাজার ৫৮৪ টাকা নির্ধারণ করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা