সংগৃহীত
বাণিজ্য

ফের বাড়লো ঋণের সুদহার

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় ব্যাংক ঋণের সুদহার বাড়ালো। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অবস্থার প্রেক্ষাপটে অর্থনীতিতে মূল্যস্ফীতির বিরূপ প্রভাব পড়ছে। বাংলাদেশ ব্যাংক দেশের মূল্যস্ফীতি কমানোর লক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: সয়াবিন তেল কিনবে সরকার

বৃহস্পতিবার (৫ অক্টোবরর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। এরপর দেশের কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, আগের সার্কুলারে ব্যাংকগুলোকে বিতরণকৃত ঋণের বাজার ভিত্তিক সুদহার ব্যবস্থার নীতিমালা অনুসরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতিতে মূল্যস্ফীতির ওপর বিরূপ প্রভাব পড়ছে। এমতাবস্থায় মূল্যস্ফীতি পর্যায়ক্রমে কমানোর লক্ষে ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে ‘স্মার্ট’ রেট বাড়িয়ে ৩ থেকে সাড়ে ৩% উন্নীত করা হয়েছে।

আরও পড়ুন: সোনার দাম আরও কমল

এছাড়াও পাশাপাশি প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ, কৃষি ও পল্লী ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্টের সঙ্গে সর্বোচ্চ ২% এর পরিবর্তে সর্বোচ্চ আড়াই শতাংশ মার্জিন যোগ করতে হবে।

সবশেষে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৯ (২)(চ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা