সংগৃহীত ছবি
বাণিজ্য

এলপিজির দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক : ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বেড়েছে। এবার ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে এক হাজার ৩৬৩ টাকা করা হয়েছে। যা আগে ছিল ১ হাজার ২৮৪ টাকা।

আরও পড়ুন : শিশুরা গড়ে উঠলে বিশ্ব শান্তিময় হবে

সোমবার (২ অক্টোবর) টিসিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন মূল্য সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৩ টাকা ৬১ পয়সা সমন্বয় করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৯ টাকা ৭৯ পয়সা সমন্বয় করা হয়েছে। এ ছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৬২ টাকা ৫৪ পয়সা সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন : ভিসানীতি নিয়ে পুলিশ চিন্তিত নয়

প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা আগে ছিল ১ হাজার ১৪০ টাকা।

এ ছাড়া ১৫ কেজি সিলিন্ডার ১ হাজার ৬০৫ টাকা, ১৬ কেজি ১ হাজার ৭১২ টাকা, ১৮ কেজি ১ হাজার ৯২৬ টাকা, ২০ কেজি ২ হাজার ১৪০ টাকা, ২২ কেজি ২ হাজার ৩৫৫ টাকা, ২৫ কেজি ২ হাজার ৬৭৫ টাকা, ৩০ কেজি ৩ হাজার ২১০ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৫৩১ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৭৩৪ টাকা এবং ৪৫ কেজি ৪ হাজার ৮১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন : এলপিজি গ্যাসের নতুন মূল্য ঘোষণা আজ

তার আগে, আগস্টে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১১৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা জুলাইয়ে ছিল ৯৯৯ টাকা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা