সংগৃহীত
বাণিজ্য

এফবিসিসিআই সভাপতিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন 

নিজস্ব প্রতিনিধি: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নতুন সভাপতি মাহবুবুল আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এসময় মাহবুবুল আলমকে সভাপতির দায়িত্ব নেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: প্রথম ৫ জন বিজয়ীর নাম ঘোষণা

মঙ্গলবার (আগস্ট ২৯) রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে এ সাক্ষাৎ করেন এফবিসিসিআই সভাপতি। এই বৈঠকে দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকার কথা উল্লেখ করে বেসরকারি খাতকে এগিয়ে নিতে এফবিসিসিআইয়ের প্রতি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এফবিসিসিআই এ সভাপতি গত ১৪ বছরে বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রধানমন্ত্রীর দূরদর্শী ও গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন।

আরও পড়ুন: সিন্ডিকেট আছে, ভাঙবো বলিনি

তিনি জানান, বাংলাদেশ প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে উন্নয়নের উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল পণ্যের বাজার হিসেবে এখন সারা বিশ্বে স্বীকৃত। দেশে প্রায় সাড়ে ৫ কোটি তরুণ, যাদের অনেকেই শিক্ষিত ও নিজ নিজ ক্ষেত্রে দক্ষ হয়ে উঠছে।

এছাড়াও বাংলাদেশ জনশক্তি রপ্তানিতে বিশ্বের অন্যতম প্রধান দেশ আবার অনলাইন আউটসোর্সিংয়ে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। স্বাভাবিকভাবেই এ অঞ্চলে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ছে। ফলে ব্যবসায়িক ও সামগ্রিক উন্নয়ন হচ্ছে দ্রুতগতিতে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা