ছবি : সংগৃহিত
বাণিজ্য

আদার দাম কেজিতে কমল ২৫০ টাকা

নিজস্ব প্রতিনিধি: দিনাজপুরের হিলি পাইকারি বাজারে তিন সপ্তাহের ব্যবধানে আদার দাম কমেছে কেজিতে ২৫০ টাকা। প্রকার ভেদে ৪০০ টাকার আদা এখন ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বিরতির ঘোষণা

হিলি বাজার ঘুরে জানা যায়, ঈদের আগে পরও এই বাজারে প্রতি কেজি আদা বিক্রি হয় ৪০০ টাকা করে। গত চার দিন আগে দাম কমে পাইকারি বাজারে বিক্রি হয় ২০০ টাকা কেজি দরে। এখন তা বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিতে। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি।

ক্রেতা মতিয়ার রহমান বলেন, কিছু দিন আগেও আদার যে দাম ছিলো তা আমাদের মতো সাধারণদের নাগালের বাইরে ছিলো। এখন অনেক দাম কমে গেছে। ১৬০ টাকা কেজি দরে আধা কেজি কিনলাম।

আরও পড়ুন: কেন্দ্রীয় ব্যাংকে নতুন দুই পরিচালক

আদার দাম কমে গেছে জানিয়ে ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, ১৬০ টাকা পাইকারি কিনে তা ১৮০ টাকা খুচরা বিক্রি করছি।

ঈদের আগে ৪০০ টাকার বেশি দাম ছিলো উল্লেখ করে পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, গত তিন থেকে চার দিন আগে দাম কমে ২০০ টাকা কেজি পাইকারি বিক্রি করেছি।

আরও পড়ুন: তেল-চিনিতে অস্বস্তি, কমছে মাছের দাম

এখন ১৬০ টাকা কেজি বিক্রি করছি। এসব আদা বার্মা থেকে আমদানি হচ্ছে। আশা করছি, আমদানি বাড়লে দাম আরও কমে যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা