ছবি-সংগৃহীত
বাণিজ্য
স্পেশাল এগ্রিকালচার জোন

প্রধানমন্ত্রীর পরিকল্পনায় উত্তরবঙ্গ

জেলা প্রতিনিধি : উত্তরবঙ্গকে আধুনিক স্পেশাল এগ্রিকালচার জোন বানানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, পুরো উত্তরবঙ্গকে আধুনিক স্পেশাল এগ্রিকালচার জোন বানানোর পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন। কারণ উত্তরবঙ্গে কৃষিজ পণ্য ভালো উৎপাদন হয়। বিশেষ করে শাক সবজি, ধান, ভুট্টার আবাদ আশানুরূপ ভালো উৎপাদন হচ্ছে।

আরও পড়ুন : বিআরটি প্রকল্পে ভোগান্তি থাকবে না

শনিবার (১৭ জুন) দুপুরে পীরগাছা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে তিন দিনব্যাপী কৃষিমেলা উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি, কৃষি খাতে বিদেশি বিনিয়োগ যেন এই অঞ্চলে আসে। সেইসঙ্গে বিদেশে এই অঞ্চলের উৎপাদিত যেসব পণ্য জনপ্রিয়, সেসব পণ্য উৎপাদন করার। কারণ আন্তর্জাতিক বাজারে ভালো মার্কেটের সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের কৃষি পণ্যের।’

টিপু মুনশি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমা শুরু করেছে। কিন্তু সেটি ধীরগতিতে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকারকে বলা হয়েছে। নিত্যপণ্যের অবৈধ মজুত পেলে প্রতিষ্ঠান সিলগালাসহ জরিমানা করা হবে বলে।

আরও পড়ুন : আসামে ক্ষতিগ্রস্ত ৩৪ হাজার মানুষ

তিনি বলেন, ভারতীয় পেঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করেছে। ঈদ ঘিরে আদাসহ দু-একটি মশলার দাম বেড়েছে। মশলার দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে ভোক্তা অধিকারকে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে তেল, ডালের সঙ্গে ৫ কেজি করে চাল দেওয়া হবে। এতে করে দেশের ৫ কোটি মানুষ উপকৃত হবে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা