বাণিজ্য

বাড়ল মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টির কারণে ময়মনসিংহে কেজিতে ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তবে সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১০

রোববার (১১ জুন) দুপুরে মহানগরীর প্রধান কাঁচাবাজার মেছুয়া বাজারে এমনটা দেখা গেছে।

চাহিদা বাড়ায় দেশি পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বেড়ে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। ডাল, সবজি, মাছ ও মাংসের দাম স্থিতিশীল।

এক মুরগি বিক্রেতা বলেন, তীব্র দাবদাহের কারণে ব্রয়লার মুরগি মারা যাচ্ছিল। রোগবালাইয়েরও ভয় ছিল। এজন্য খামারিরা কম দামে মুরগি বিক্রি করে দিচ্ছিলেন। যে কারণে বাজারে ব্রয়লার মুরগির দাম কমেছিল। তবে শুক্রবার বৃষ্টি হওয়ায় ও বর্তমানে গরম কিছুটা কমে যাওয়ায় খামারিরা মুরগি বিক্রি করছেন না। যে কারণে ব্রয়লার মুরগি কেজিতে ২০ টাকা করে বেড়ে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে, অন্য মুরগি আগের দামেই বিক্রি হচ্ছে।

তিনি জানান, সাদা কক ২৬০ টাকা, দেশি মুরগি ৫৩০ টাকা, সোনালি মুরগি ২৭০ টাকা ও লেয়ার ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: দুই সিটিতে ভোটগ্রহণ চলছে

আরেক খুচরা বিক্রেতা বলেন, দেশি পেঁয়াজের চাহিদা বেশি। এজন্য ব্যবসায়ীরা মজুত করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করছেন। খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বেড়ে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

ভারতের পেঁয়াজ ৫০ টাকা, হল্যান্ড আলু ৩৫ টাকা, দেশি রসুন ১২০ টাকা, ভারতের রসুন ১৪০ টাকা ও আদা ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে প্রতি ১০০ ডিমে ২০ টাকা করে বেড়েছে। ১০০ ফার্মের মুরগির ডিম ১ হাজার ৭০ টাকা, হাঁস ও সোনালি মুরগির ডিম ১ হাজার ২০০ টাকা, দেশি মুরগির ডিম ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

আমদানি বেশি হওয়ায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কমেছে। বাজারে কাকরোল ৪০ টাকা, পটোল ৩০ টাকা, ঢ্যাঁড়শ ২০ টাকা, বরবটি ৪০ টাকা, করলা ৪০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, বেগুন ৪০ টাকা, টমেটো ৬০ টাকা, শসা ৩০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, সজনে ডাঁটা ১২০ টাকা, কাঁচকলা ৩০ টাকা হালি, চিচিঙা ৩০ টাকা, ঝিঙে ৩০ টাকা, মিষ্টিকুমড়া ২৫ টাকা পিস, ধুন্দল ৩০ টাকা, লাউ ৪০ টাকা পিস, ফুলকপি ১০০ টাকা ও বাঁধাকপি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ বাজারে দেখা যায়, বেশ কিছুদিন ধরে মাছের আমদানি ভালো। যে কারণে বাজার স্থিতিশীল। নদীর পাঁচমিশালি মাছ ৪০০ টাকা কেজি, বাগদা চিংড়ি ৭০০ টাকা, গলদা চিংড়ি ৯০০ টাকা, বোয়াল ৬০০ টাকা, বাইম ৬০০ টাকা, বেলে মাছ ৪০০ টাকা, গুলশা ৫০০ টাকা, ফলি মাছ ৩৫০ টাকা, পাবদা ৩৫০ টাকা, ট্যাংরা ৪০০ টাকা, সিলভার কার্প ২৫০ টাকা, পাঙাশ ১৭০ টাকা, রুই মাছ ৩৮০ টাকা, কাতলা মাছ ৩৫৯ টাকা, রাজপুঁটি ২২০ টাকা, রুই মাছ ৩৮০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, কৈ মাছ ২৫০ টাকা এবং শিং মাছ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা