ছবি-সংগৃহীত
বাণিজ্য

কৃষকের দুঃখ কেউ বুঝতে চায় না

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সবাই সস্তা খেতে চায়, কৃষকের দুঃখ কেউ বুঝতে চায় না।

আরও পড়ুন: মুসলমানদের গবেষণায় বিনিয়োগ করতে হবে

মঙ্গলবার (৩০ মে) নওগাঁর সাপাহারে গোডাউনপাড়া আমবাগানে আম সংগ্রহ ও বিপণনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষক এদেশের প্রাণ। আম কিংবা ধান যেটাই চাষ করুক কৃষকের স্বার্থ রক্ষা করতে হবে। সরকারের লক্ষ্য কৃষকের পাশে থাকা।

তিনি বলেন, আমনে বাম্পার ফলন হয়েছে। বোরোতেও বাম্পার ফলন হয়েছে। আমেও বাম্পার ফলন হয়েছে। কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছে। আশা করি, আমেও ন্যায্যমূল্য পাবে।

আরও পড়ুন: মেক্সিকোয় পুলিশের সাথে সংঘর্ষে নিহত ১০

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চাই উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, সবাই সস্তায় খেতে চায়। কৃষকের দুঃখ-কষ্ট কেউ বুঝতে চায় না। ফসল ফলাতে তাকে খরার পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়।

সাধন চন্দ্র মজুমদার বলেন, এখন দেশীয় ফলের প্রচুর সরবরাহ আছে। বিদেশ থেকে ফল আমদানি করতে না হলে ডলার সাশ্রয় হবে। দেশীয় ফলের পুষ্টিমানও বেশি।

তিনি বলেন, বিদেশে ফল রপ্তানির সুযোগ আছে। দেশের আম এখন বিদেশে যাচ্ছে, আম চাষিরা লাভবান হচ্ছে। আম রপ্তানিতে বড় বাধা বিদেশিরা জানতে চায়, আম নিরাপদ কি না? আমরা সনদ দেখাতে পারি না। ভবিষ্যতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের সার্টিফিকেট নিয়ে আরও বেশি আম রপ্তানি করা সম্ভব হবে।

আরও পড়ুন: রেমিট্যান্স বৃদ্ধিতে বিএনপির গাত্রদাহ হচ্ছে

সাপাহারের সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী এবং কৃষি কর্মকর্তা শাপলা খাতুনসহ আমচাষি ও আড়তদাররা উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী জবইবিলে মাছ চত্বর ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে জয় বাংলা চত্বর উদ্বোধন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা