বাণিজ্য

নতুন দামে বিক্রি হচ্ছে ডিম-মুরগি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আরও পড়ুন: ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে

বুধবার (২৯ মার্চ) রাজধানীর খিলগাঁও (রেলক্রসিংয়ের দক্ষিণে), সচিবালয়ের পাশে (আবদুল গণি রোড) ও সেগুনবাগিচা কাঁচাবাজারে দেখা যায় ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র। দাম কমায় এখান থেকে ডিম ও মুরগি বেশি কিনছে মানুষ।

এরমধ্যে বাজারে দাম কমায় ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রেও ডিম ও ড্রেসড ব্রয়লার (চামড়া ছাড়া) মুরগির দাম কমানো হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। ভ্রাম্যমাণ এ বিক্রয় কার্যক্রম চলবে ২৮ রমজান পর্যন্ত।

আরও পড়ুন: নিহত ১৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন গণমাধ্যমকে বলেন, বাজারে দাম কিছুটা কমায় ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রেও দামে সামঞ্জস্য আনা হয়েছে। এক্ষেত্রে ডিম ডজনপ্রতি ১২০ টাকার পরিবর্তে ১১০ টাকা এবং ড্রেসড ব্রয়লার মুরগি ৩৪০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) থেকে নতুন এ দামে পণ্য বিক্রি করা হচ্ছে।

রাজধানীর নতুনবাজার (বাড্ডা), কড়াইল বস্তি, খামারবাড়ি, আজিমপুর মাতৃসদন, গাবতলী, দিয়াবাড়ী (উত্তরা), জাপান গার্ডেন সিটি, ৬০ ফুট রোড, খিলগাঁও (রেলক্রসিংয়ের দক্ষিণে), সচিবালয়ের পাশে (আবদুল গণি রোড), সেগুনবাগিচা (কাঁচাবাজার), আরামবাগ, রামপুরা, কালশী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে), বছিলা, হাজারীবাগ (সেকশন), লুকাস মোড় (নাখালপাড়া), নয়াবাজার (পুরান ঢাকা) এবং কামরাঙ্গীরচর এলাকায় সুলভমূল্যে এসব পণ্য বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: ইউএনওদের ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে গরুর মাংস প্রতি কেজি ৬৪০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯৪০ টাকা, ড্রেসড ব্রয়লার মুরগি প্রতি কেজি ৩০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম ডজনপ্রতি ১১০ টাকা দামে বিক্রি হচ্ছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুধ, ডিম ও মাংসের সরবরাহ ও মূল্যস্থিতিশীল রাখার লক্ষ্যে, রমজান মাসে জনসাধারণ যেন প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে পারে সে লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা