বাণিজ্য

ইসলামী ব্যাংক ও বিআরইবি’র মধ্যে সেবাচুক্তি

সান নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড’র (বিআরইবি) মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকগণের বিদ্যুৎ বিল অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আদায়ের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আরও পড়ুন: ভবনে আর কোনো মরদেহ নেই

সোমবার (৬ মার্চ) বিআরইবির বোর্ড রুমে সদস্য (অর্থ) দীপঙ্কর বিশ্বাস (যুগ্ম সচিব)-এর উপস্থিতিতে ইসলামী ব্যাংকের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও বিআরইবি-র অর্থ ও হিসাব নিয়ন্ত্রক মোঃ হোসেন পাটোয়ারী সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ও মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম মাহবুব মোর্শেদ এবং বিআরইবি-র আর্থিক মনিটরিং পরিদপ্তরের পরিচালক মোঃ মাসুদ পারভেজ ও বাপবিবোর্ড সচিব মোঃ আব্দুল হাইসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এপিআই ব্যবহার করে সকল পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকগণের বিদ্যুৎ বিল অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, কার্ড, পেমেন্ট গেটওয়ে, এমক্যাশ, ওয়ালেটস ও সেলফিনসহ সকল ডিজিটাল মাধ্যমে বিল প্রদান করতে পারবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা