বাণিজ্য

রোজায় দাম নিয়ে সমস্যা হবে না

সান নিউজ ডেস্ক: চিনির মজুত পরিস্থিতি ভালো। তবে দাম একটু বেশি। রমজানে দাম নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আরও পড়ুন: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের পঞ্চম সভাশেষে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রোজা শুরু হওয়ার প্রথম সাত দিন পণ্য কেনায় যে উপচেপড়া ভিড় থাকে, তা দরকার নেই। সবাই ভাবে এক মাসের পণ্য কিনবেন, তার দরকার নেই। একসঙ্গে মাসের পণ্য কিনলে সিন্ডিকেট হতে পারে। এতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন।

আরও পড়ুন: এবার ভোটকেন্দ্রে ডাকাত নেই

বাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেক সময় ছোট সংকটকে আমরা বড় করে দেখি। আমাদের ভোক্তা অধিকার সক্রিয় রয়েছে। তারা পুরো রমজান মাঠে থাকবে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে।

টিপু মুনশি বলেন, রমজান শুরুর সাত দিন আগে ক্রেতারা যে বাজারে হুমড়ি খেয়ে পড়েন, সেটি একটু কাইন্ডলি আপনারা (সাংবাদিক) দেখুন। তাদের বলুন, এর দরকার নেই। কারণ দোকানে আছে ১০০ কেজি মাল, যখন ১০ জন ক্রেতা একসঙ্গে গিয়ে প্রত্যেকে ১০০ কেজি করে কিনতে চায় তখন মনে হয় সংকট, যেটা আর্টিফিশিয়াল (কৃত্রিম)।

আরও পড়ুন: যুদ্ধের কারণে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে

তিনি আরও বলেন, সব মানুষ যদি একদিনেই মনে করে সব কিনে ফেলবে, তাহলে কিভাবে হবে? সাপ্লাইটা তো ঠিক রাখতে হবে। এটা একটা পজিটিভ মেন্টালিটি, যে হুট করে কেনার দরকার নেই। এটা সারা মাস ধরেই পাওয়া যাবে। আপনারা এক মাসের জিনিস একসাথে কিনেন না, এটা একটা বড় সমস্যা। আর আমরা সার্বিক চেষ্টা করছি, যাতে করে রোজার মাসে আমাদের সেই সমস্যাটা না হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা