প্রতীকী ছবি
বাণিজ্য

সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বাংলাদেশ-ব্রুনাই

সান নিউজ ডেস্ক: ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশ সফরের সময় ব্রুনাইয়ে কর্মী পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে। এ সমঝোতা স্মারক বাংলাদেশের কর্মী নিয়োগ প্রক্রিয়াকে আরও সম্প্রসারণ ও নিরাপদ করবে।

আরও পড়ুন: পাকিস্তানকে ১৬৪ রানের টার্গেট

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠককালে এ তথ্য জানিয়েছেন ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি সেতিয়া হাজী এরিওয়ান বিন পেহিন দাতু পেকারমা জয়া হাজি হোহদ ইউসুফ।

ব্রুনাইয়ে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক হয়।

বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, বাংলাদেশের কর্মীরা দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ। বিভিন্ন দেশের শ্রমবাজারে বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীরা সুনামের সঙ্গে কাজ করছেন। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন: রো‌হিঙ্গা ইস্যুতে চীন নীর‌বে কাজ কর‌ছে

তিনি বলেন, বাংলাদেশ যেকোনো ধরনের অনিয়মতান্ত্রিক অভিবাসনকে নিরুৎসাহিত করে ও গুণগত অভিবাসন নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ।

বৈঠকে ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিমপ্রধান দেশ হিসেবে বাংলাদেশ ও ব্রুনাইয়ের সংস্কৃতির মধ্যে সাদৃশ্য বিদ্যমান। তাই, ব্রুনাইয়ের নিয়োগকারী এবং বাংলাদেশি কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পরিলক্ষিত হয়।

তিনি বলেন, ব্রুনাই সরকার অভিবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে সদা তৎপর। বাংলাদেশ ও ব্রুনাই মানবপাচার প্রতিরোধে একসঙ্গে কাজ করতে পারে।

আরও পড়ুন: কর্ণফুলীতে ট্রলারডুবি, ৪ লাশ উদ্ধার

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস ওসমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহিদুল আলম, ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা