ফাইল ছবি
বাণিজ্য

কমবে সয়াবিন তেলের দাম!

সান নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ববাজারে দাম কমলেও ডলারের কারণে দেশের বাজারে সয়াবিন তেলের দাম এখনো কমানো যাচ্ছে না।

আরও পড়ুন: প্রিন্স ও প্রিন্সেস হলেন উইলিয়াম-কেট

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমেছে। কিন্তু দেশে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা সেই সুবিধা কাজে লাগাতে পারছি না। ডলারের দামের সঙ্গে তেলের দাম সমন্বয় করা হচ্ছে। এতে করে দুই মাসের মধ্যে আরও এক ধাপ সয়াবিন তেলের দাম কমবে বলে আশা করছি।’

শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় রংপুর নগরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টিপু মুনশি এসব কথা বলেন।

আরও পড়ুন: জনগণের সেবা করব

এ সময় বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে বলেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন ভারতের ব্যবসায়ীরা। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে বিনিয়োগের জন্য নানা দাবি করেছেন। প্রধানমন্ত্রী সেই দাবিগুলো শুনেছেন। তারা বাংলাদেশে জ্বালানি, ট্রান্সপোর্ট ও এগ্রো প্রসেসিং কার্যক্রমে বিনিয়োগে আগ্রহী। ভারতের আদানি গ্রুপ সাড়ে ৪৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চাচ্ছে।

তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে বাংলাদেশকে আরও কাছে পাওয়ার আশা প্রকাশ করে বলেছেন- বাংলাদেশ ভারতের অন্যতম প্রধান অংশীদার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা