বাংলাদেশ ব্যাংক (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

২৭ ব্যাংককে শোকজ

সান নিউজ ডেস্ক: ডলার কারসাজি রোধে রুটিনমাফিক ব্যাংক পরিদর্শন করে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন টিম। এর ধারাবাহিকতায় ২৭ ব্যাংকের ৭১টি ক্রেডিট কার্ডে ডলার লেনদেনের সীমা লঙ্ঘনের মতো অনিয়ম পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন: উন্নয়নের গতি অব্যাহত রাখতে চাই

সীমার বাইরে লেনদেনের কারণে ব্যাংকগুলোর নিকট ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়েছে, আগামী ৫ কার্যদিবসের নোটিশের জবাব দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, আমাদের ক্রেডিট কার্ডের একটা লিমিট আছে। প্রতিটি কার্ডের বিপরীতে সাড়ে ১২ হাজার ডলার লেনদেন করা যায়। মোট ২৭টি ব্যাংক সীমার বাইরে লেনদেন করেছে বলে বাংলাদেশ ব্যাংকের এক পর্যালোচনায় উঠে এসেছে। সীমার বাইরে লেনদেনের কারণে ব্যাংকগুলোর নিকট ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারত থেকে তেল আনার পরিকল্পনা নেই

ওই ব্যাংকগুলো হলো: সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড। এছাড়া ডলারের সংকট ও কারসাজির সঙ্গে জড়িত থাকায় এর আগে ৬ ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানদের অপসারণ, ৫টি মানি এক্সচেঞ্জের লাইসেন্স স্থগিত এবং ৪৫টি মানি এক্সচেঞ্জ হাউজকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া যাতে কেউ কৃত্রিমভাবে ডলার সংকট না করতে পারে তার জন্য ডিজিটাল প্লাটফর্মেও নজরদারি করছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, ক্রেডিট কার্ডের বিপরীতে সাড়ে ১২ হাজার ডলার লেনদেনে করা গেলেও অনিয়মে পাওয়া ৭১টি কার্ডে ২০ হাজার ডলার পর্যন্ত লেনদেন করা হয়েছে। এসব তথ্য আরও পর্যালোচনা করে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোকে ব্যাখ্যা দিতে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন: এরদোগানের কড়া হুঁশিয়ারি

জানা গেছে, ডলার কারসাজির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন টিম নিয়মিত কাজ করছে। এর আগে গত ১৭ আগস্ট ডলার নিয়ে কারসাজির করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে, ডলারের বাজারে স্থিতিশীলতা ফেরাতে ব্যাংক ও মানি এক্সচেঞ্জগুলোকে মুনাফার হারও নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংক যে দরে ক্যাশ ডলার বিক্রি করবে সেই দরকে বেঞ্চ মার্ক ধরে তার চেয়ে ১ টাকা বেশি দরে কিনতে পারবে এবং সর্বোচ্চ ১.৫০ টাকা বেশি দরে বিক্রি করতে পারবে মানি এক্সচেঞ্জগুলো। যা ব্যাংকগুলোর জন্য ১ টাকা।

বর্তমানে আন্তঃব্যাংক ডলারের দাম ৯৫ টাকা। আর খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১১ টাকায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা