ছবি: সংগৃহীত
বাণিজ্য

পানির দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ!

সান নিউজ ডেস্ক: বাজারে বোতলজাত এক লিটার পানির দাম বিশ টাকা অন্যদিকে এক কেজি পেঁয়াজের দামও বিশ টাকা। দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকায় কমে গেছে পেঁয়াজের দাম।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘ‌র্ষে দুই চালক নিহত

প্রকার ভেদে ২৪ টাকার ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। কমতে শুরু করেছে দেশি পেঁয়াজেরও দামও।

শনিবার (২৩ জুলাই) বিকেলে হিলি বন্দর বাজার ঘুরে দেখা যায়, তিন দিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪ টাকা। তিন দিন আগে যে পেঁয়াজ ২৪ টাকা পাইকারি ছিলো, আবার খুচরা বিক্রি হয়েছিলো ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। আজ তা পাইকারি হচ্ছে ২০ টাকা কেজি, তা আবার খুচরা বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে।

এদিকে ৪০ টাকা কেজি দরের দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। পেঁয়াজের দাম কমে যাওয়ায় স্বস্তি পাচ্ছেন ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।

আরও পড়ুন: ইরানে আকস্মিক বন্যায় নিহত ২২

বাজারে পেঁয়াজ কিনতে আসা এক ক্রেতা বলেন, কোরবানির ঈদের আগেও পেঁয়াজের দাম অনেকটা কম ছিলো, তাই বেশি করে নিয়েছিলাম। এখন বাজারে দেখছি পেঁয়াজের দাম আরও কম। তাই ২০ টাকা দরে ৫ কেজি পেঁয়াজ কিনলাম।

হিলি পেঁয়াজ বাজারের পাইকারি এক ব্যবসায়ী বলেন, ভারত থেকে পেঁয়াজের আমদানি স্বাভাবিক আছে। যার কারণে পেঁয়াজের বাজার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। আমরা পাইকারি ২০ কেজি বিক্রি করছি। আবার দেশি পেঁয়াজের দামও কমে যাচ্ছে, ৩৫ টাকা কেজি পাইকারি দিচ্ছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা