বানিজ্যমন্ত্রী টিপু মুন্সী
বাণিজ্য

অসৎ ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন

নিজস্ব সংবাদদাতা: অনেক অসৎ ব্যবসায়ী আছেন তারা সুযোগ পেলেই দাম বাড়িয়ে দেন জানিয়ে ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সে কারণে এখন থেকে ট্যারিফ কমিশনের বেঁধে দেওয়া দামের বেশিতে ভোজ্যতেল, ডাল, চিনি বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে রংপুরে ক্যানসার হাসপাতাল স্থাপন করার জন্য নেওয়া প্রকল্প সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেল, ডাল ও চিনির দাম অনেক গুণ বেড়েছে। ৬০০ টাকা টনের ভোজ্যতেলের দাম আর্ন্তজাতিক বাজারে ১৩শ’ ডলারে উঠেছে। একইভাবে ডাল, চিনির দাম বেড়েছে।

আমাদের ভোজ্যতেলের চাহিদা রয়েছে প্রতি বছর ৩৫ থেকে ৪০ লাখ টন। যার ৯০ ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়। ১০ ভাগ তেল দেশে উৎপাদিত সরিষা থেকে আসে।

তিনি আরও জানান, আমরা এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য চেষ্টা করছি। এসব পণ্য বিদেশ থেকে আমদানি করার পর ট্যারিফ কমিশন বসে দাম নির্ধারণ করা হয়।

তারপরেও কিছু অসৎ ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় দাম বাড়িয়ে দেয়। এ জন্য জেলায় জেলায় দাম মনিটরিং করার জন্য ডিসিদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা অসৎ মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

মন্ত্রী বলেন, কৃষকরা বলছে পেঁয়াজের দাম অনেক কমে গেছে। বিদেশ থেকে আমদানি বন্ধ রাখতে। অথচ গত দু’বছর পেঁয়াজের দাম বৃদ্ধিতে আমার মাথা গরম করে দিয়েছিল।

এমন একটা দিন নেই পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে আমার মাথা গরম হয়নি। আমি ভীষণ টেনশনে থাকতাম। প্রতি কেজি পেঁয়াজের দাম ২শ’ টাকা পর্যন্ত উঠেছিল।

তিনি বলেন, রংপুরে একটি বিশ্বমানের ক্যানসার হাসপাতাল আমি নিজ উদ্যেগে স্থাপন করার উদ্যেগ নিয়েছি। এ জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে, আমি নিজেই ব্যক্তিগতভাবে ২০ কোটি টাকা দেব।

কিন্তু শুধু টাকা দিলেই হবে না, এটাকে বাঁচিয়ে রাখতে হবে। সকল স্তরের মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে ক্যানসারের চিকিৎসা পায় সে জন্য ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন: টিকা না নিয়েও সার্টিফিকেট পেলেন দম্পতি

প্রসঙ্গত, ফের পেঁয়াজের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২৫ টাকা। এ যেন হুট করেই আগুন লাগার মতো। রাজধানীর বাজারগুলোতে অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের দাম।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা দেশি পেঁয়াজের কেজি বিক্রি করছেন ৫৫-৬০ টাকা। এক সপ্তাহ আগে এই পেঁয়াজের কেজি ছিল ৩০-৩৫ টাকা।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা