হিলি স্থলবন্দর (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

হিলিতে আমদানি রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি (দিনাজপুর) : দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ আছে। ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ রাখা হয়। তবে হিলি পানামা পোর্ট অভ্যন্তরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেনহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

জামিল হোসেন বলেন, বুধবার ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সে দেশে সরকারি ছুটি রয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে আজ সকাল থেকে পণ্য আমদানি রফতানি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আবারো আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ থাকলেও আমাদের হিলি পানামা পোর্ট অভ্যন্তরে ট্রাক থেকে পণ্য লোড় আনলোডের কাজ স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: দুই বাসের রেষারেষিতে কিশোরের মৃত্যু, দুই চালক গ্রেফতার

ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি বন্দরে আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে অনন্য দিনের মতো ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে চিকিৎসা নিতে যাওয়া পাসপোর্ট যাত্রীরা দেশে ফেরত আসতে পারছেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা