বাণিজ্য

বেড়েছে ফুলকপি, শিম ও মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারগুলোতে গত সপ্তাহে ফুলকপি ও শিমের পাশাপাশি বেড়েছে মুরগির দামও। ফুলকপির প্রতিটি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০-৪০ টাকা। বিচি ছাড়া শিমের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২০-৩০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে বিভিন্ন রকমের মাছ, বিচি শিম ও আলুর দাম। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এই চিত্র।

এছাড়া বাঁধাকপি ৩৫, টমেটো ৬০-৭০, শিম ৫০, গোল বেগুন ৫০-৬০, লম্বা বেগুন ৪০, গাজর ৫০, মূলা ৪০, লাউ ৬০ এবং শসা ৫০ টাকা দ‌রে বি‌ক্রি হ‌চ্ছে।আর ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৮০-১৮৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৬৫-১৭০ টাকা। ব্রয়লার মুরগির পাশাপাশি দাম বেড়েছে পাকিস্তানি কক বা সোনালী মুরগিরও। ব্যবসায়ীরা সোনালী মুরগির কেজি বিক্রি করছেন ২৯০-৩০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৭০-২৮০ টাকা।

অন্যদিকে, মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কাতল মাছ। শিং ও টাকি মাছের কেজি বিক্রি হচ্ছে ২৫০-৩৫০ টাকা। শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৬০-৬৫০ টাকা। তেলাপিয়া ও পাঙ্গাস মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকা। এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১০০০-১২০০ টাকা। ছোট ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা। নলা মাছ বিক্রি হচ্ছে ১৭০-২০০ টাকা কেজি। চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা কেজি।

বাজারের হালচাল নিয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী মিলন মিয়া গণমাধ্যমকে বলেন, বাজারে যে ফুলকপি ও শিম আসছে, সেগুলোর মান ভালো। বিচি ছাড়া শিমের সরবরাহও কিছুটা কম। ফুলকপির সাইজ আগের থেকে বড়। এ কারণে শিম ও ফুলকপির দাম একটু বেশি। তবে কয়েকদিনের মধ্যে এসব সবজির দাম কমে যেতে পারে।

তিনি আরও বলেন, আগের মতো বিচি শিম বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। বাজারে এখন বড় সাইজের নতুন আলু পাওয়া যাচ্ছে। এই নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা। এছাড়া দাম অপরিবর্তিত থাকার তালিকায় রয়েছে পাকা টমেটো ও গাজর। গত সপ্তাহের মতো পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা। গাজরের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা।

মিলন মিয়া বলেন, বরবটির কেজি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা। মুলার কেজি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা, শাল গমের (ওল কপি) কেজি ৩০-৪০ টাকা, লাল শাকের আঁটি ১০-১৫ টাকা, মুলা শাকের আঁটি ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে। আর পালং শাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা