বাংলাদেশ ব্যাংক
বাণিজ্য

ঋণখেলাপি কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন চার ব্যাংকের ঋণখেলাপি বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। দ্রুত খেলাপি কমিয়ে আনার নির্দেশনা দিয়েছে অভিভাবক ব্যাংক। পাশাপাশি অনিয়ম আর অব্যবস্থাপনা এড়াতে যাচাই-বাছাই করে ঋণ বিতরণের পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে ‘রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সমঝোতা স্মারক’র অগ্রগতি নিয়ে পর্যালোচানা সভায় উদ্বেগ প্রকাশ করে এই পরামর্শ দেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, চার ব্যাংকের এমডি, নির্বাহী পরিচালক, পর্যবেক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি খেলাপিঋণ জনতা ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, জুন শেষে জনতা ব্যাংকের খেলাপিঋণের পরিমাণ ১৩ হাজার ৯৯৩ কোটি টাকা, যা মোট ঋণের ২৩ দশমিক ৫২ শতাংশ।

সোনালী ব্যাংকের খেলাপিঋণ ১০ হাজার ৩৫১ কোটি টাকা, অগ্রণী ব্যাংকের সাত হাজার ৩০৫ কোটি টাকা এবং রূপালী ব্যাংকের খেলাপিঋণের পরিমাণ তিন হাজার ৭৫৪ কোটি টাকা। সরকারি ব্যাংকগুলোর খেলাপিঋণের ১০ শতাংশের নিচে নেমে আসার চুক্তি থাকলেও এখন এ হার ২০ দশমিক ৬২ শতাংশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা