বাণিজ্য
সুপারস্টোরে কেনাকাটা 

১২ শতাংশ ক্যাশব্যাক ‘নগদ’-এ 

নিজস্ব প্রতিবেদক: সুপারস্টোর স্বপ্ন, প্রিন্স বাজার, মীনা বাজার, আগোরা, ডেইলি শপিং, ল্যাভেন্ডার, ইউনিমার্ট, হোলসেল ক্লাব এবং খুলশী মার্ট থেকে দিনে একবার ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন ‘নগদ’-এর গ্রাহকেরা।

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর গ্রাহকেরা সুপারস্টোরগুলোতে কেনাকাটায় ১২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন।

নির্দিষ্ট সুপারস্টোর থেকে কেনাকাটায় গ্রাহকেরা এখন এ ক্যাশব্যাক পাবেন।

‘নগদ’-এর গ্রাহকেরা সুপারস্টোর স্বপ্ন, প্রিন্স বাজার, মীনা বাজার, আগোরা, ডেইলি শপিং, ল্যাভেন্ডার, ইউনিমার্ট, হোলসেল ক্লাব এবং খুলশী মার্ট থেকে দিনে একবার ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে পারবেন।

এ ছাড়া ক্যাম্পেইন চলাকালে ‘নগদ’-এর গ্রাহকেরা নির্দিষ্ট এই সুপারস্টোরগুলো থেকে সর্বোচ্চ দুইবার ২০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

পাশাপাশি আরও ২২ বেশি সুপারস্টোরে কেনাকাটার ক্ষেত্রে ‘নগদ’-এর গ্রাহকেরা পাবেন ১২ শতাংশ বা সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক।

এই ক্যাশব্যাক অফারটি ক্যাম্পেইন চলাকালে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন একবার।

এ তাৎক্ষণিক ক্যাশব্যাক ক্যাম্পেইন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। গ্রাহকেরা ‘নগদ’-এর অ্যাপ, ইউএসএসডি বা কিউআর কোড স্ক্যান করে মার্চেন্ট পেমেন্টের মাধ্যমে অফারটি উপভোগ করতে পারবেন।

ক্যাম্পেইন নিয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘‘মুহূর্তেই যেকোনো সেবা গ্রাহকের হাতের মুঠোয় পৌঁছে দিতে কাজ করছে ‘নগদ’। তারই ধারাবাহিকতায় ক্যাশব্যাকের ক্যাম্পেইনটি চালু করা হয়েছে। করোনার এই সময়ে শারীরিক সুরক্ষার পাশাপাশি গ্রাহকেরা যেন আর্থিকভাবে লাভবান হন, তা-ই এ ক্যাম্পেইনের উদ্দেশ্য।’’

১২ শতাংশ তাৎক্ষণিক ক্যাশব্যাক ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানা যাবে ‘নগদ’-এর ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।

এ ছাড়া ‘নগদ’-এর হটলাইন নম্বর ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ নম্বর থেকেও জানা যাবে অফার সম্পর্কে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা