বাণিজ্য

ই-কমার্স প্রতারণায় গ্রাহকরাও দায়ী 

নিজস্ব প্রতিবেদকঃ অনলাইনে কেনাকাটায় প্রতারণায় ই-কমার্স প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে গ্রাহকদেরও দায়ী করছে বিশ্লেষকরা।

তাদের দাবি, ক্রেতাদের অতি লোভের কারণেই গড়ে উঠছে একের পর এক ই-কমার্স ভিত্তিক প্রতারক চক্র। এবং তারাই সরলতার এবং চমকপ্রদ ছাড়'র মাধ্যমে প্রতারণা করতে পারছে।

একটি কিনলে ৩টি পণ্য ফ্রি বা অর্ডার করলে পণ্য মিলবে প্রায় বিনামূল্যে এমনকি দ্বিগুণ অর্থ ফেরত দেয়ারও অফার দিচ্ছে কোনো কোনো ই-কমার্স প্রতিষ্ঠান। তবে এসব পাওয়ার প্রধান শর্ত টাকা পেমেন্ট করতে হবে অগ্রিম। এমন অবাস্তব অফারের লোভ সামলাতে পারেন না অনেক গ্রাহক। শত বা হাজার টাকা নয় এসব প্রতিষ্ঠানে কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করেন কেউ কেউ।

জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের তথ্য মতে, গেল বছর পর্যন্ত দেশের ৬৭টি নামসর্বস্ব ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে ৭ হাজার ২৫৬ কোটি টাকা।

আইটি বিশেষজ্ঞ আল মামুন বলেন, 'অনেক গ্রাহক পণ্য কেনাকে ব্যবসা হিসেবে নিচ্ছেন। যার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। কোনো অবাস্তব অফার দেখে নয়। অনলাইনে পণ্য কিনতে হবে জেনে বুঝে।'

ই-ক্যাবের সহসভাপতি শাহাব উদ্দিন শিপন বলেন, সরকার এবং পুলিশ প্রশাসন মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিলেও মানুষ সচেতনই হচ্ছে না। আজকে এই ধরনের পরিস্থিতির জন্য মানুষের অতি লোভ দায়ী।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা