বাণিজ্য

ব্যাংক-বীমা-শেয়ারবাজার বন্ধ আজ

সান নিউজ ডেস্ক : করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিধিনিষেধ চলাকালে আজ (৮ আগস্ট) ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক বন্ধ থাকায় শেয়ারবাজার ও বীমা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) পৃথকভাবে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে সরকারঘোষিত বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে ব্যাংক লেনদেন চলবে সীমিত পরিসরে। করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় বিধিনিষেধ চলাকালে আজ (৮ আগস্ট) ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক বন্ধ থাকায় এদিন শেয়ারবাজার ও বীমা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

সরকার গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে। পরবর্তীতে এই বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে আগামী ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এ প্রেক্ষিতে রোববার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে আগামী ৯ ও ১০ আগস্ট ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা