বাণিজ্য

ঝাল বেড়েছে কাঁচা মরিচের

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: টানা বৃষ্টির কারণে হঠাৎ করেই কুষ্টিয়ায় কাঁচা মরিচের ঝাল বেড়েছে। গত তিনদিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল মাত্র ৬০ টাকা। বর্তমনে তা বিক্রি হচ্ছে ১৫০-১৮০ টাকা কেজি দরে।

শনিবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার পৌর, রাজারহাট, চৌড়হাস, সাদ্দাম ও মঙ্গলবাড়ীয়া কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। দাম বাড়ার কারণে ক্রেতাদের মধ্যে চরম ক্ষোভ দেখা গেছে।

মূলত ঈদের পর থেকেই টানা বৃষ্টি। যার কারণে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। বিশেষ করে গত ৩-৪ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ৮০-১০০ টাকা বেড়েছে। সামনের দিকে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

খুচরা বিক্রেতাদের দাবি, কয়েক দিন টানা বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম বাড়ছে। বেশি দামে কেনার কারণে বাধ্য হয়ে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।

শনিবার কুষ্টিয়ার পৌর বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৪০-১৫০ টাকায়। এর দেড় কিলোমিটার দূরে অবস্থিত সাদ্দাম বাজারে তা বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম জানান, নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো অজুহাতে ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা